Friday, September 5, 2025

কাকনা মাম্মবানী ক্লাব এর উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়


 

 কাকনা মাম্মবানী  ক্লাব  এর উদ্যোগে এক বিশাল ফুটবল খেলার আয়োজন করা হয়৷উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন  এস এ জিন্নাহ কবির, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও  মানিকগঞ্জ  জেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য,উক্ত খেলার বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন  ও আজকের খেলার  পরাজিতদের শুভেচ্ছা জানান।  

উক্ত অনুষ্ঠানে এস এ জিন্নাহ কবির বলেন, আজকের এই সুন্দর খেলার আয়োজন করেছেন যারা  তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা বিভিন্ন দূর-দূরান্ত থেকে এই খেলা উপভোগ করার জন্য এসেছেন  তাদেরকে জানায়  আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা । জনাব আরাফাত রহমান কোকো সব সময় বিভিন্ন খেলাধুলার আয়োজন করতেন তিনি সব সময় খেলাধুলাকে গুরুত্ব দিতেন ও উপভোগ করতেন  তাই আমরা মাদককে না বলি ও খেলাধুলাকে গ্রহণ করি। সবার সুস্বাস্থ্য কামনা করে ও খেলা উপভোগ শেষে  বিদায় নেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজী মোস্তাক হোসেন দিপু,  মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক,  মো লোকমান হোসেন মানিকগঞ্জ  জেলা বিএনপির  সাবেক  কৃষি বিষয়ক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য,  মাসুদুর রহমান মাসুদ, মানিকগঞ্জ জেলা  বিএনপির কৃষক  দলের সিনিয়র সহ সভাপতি, মো ফেরদৌস রহমান, মানিকগঞ্জ জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক  ও দৌলতপুর উপজেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক, আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা যুবদলের  যুগ্ম আহ্বায়ক,  মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর উপজেলা বিএনপির  সভাপতি,  মোং রাজা মিয়া ( মেম্বার),  ঘিওর থানা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক,  হোসেন আলী, শিবালয় উপজেলা  যুব দলের আহবায়ক,আমির হামজা পিন্টু, মানিকগঞ্জ জেলা যুবদল। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার  থেকে আগত সর্বস্তরের জনগণ ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: